img


বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে রাজীব গান্ধীর ৮২ তম জন্মবার্ষিকী পালিত


আইনেট  প্রতিনিধিঃ    বৃহস্পতিবার ২০ আগস্ট প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২ তম জন্মবার্ষিকী।   এদিন কংগ্রেস দলের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করা হয় ।এই উপলক্ষে বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন আশ্রম চৌমুহনী এলাকায় প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় সহ ব্লক কংগ্রেস সভাপতি ও অন্যান্য কর্মী সমর্থকরা। বিধায়কসহ কংগ্রেস কর্মী সমর্থকরা প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।এই অনুষ্ঠানে বিধায়ক গোপালচন্দ্র রায় বলেন, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে দেশে কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তির সূচনা করেছিলেন ।যার ফলে ভারত আজ বিশ্বের দরবারে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থান অবস্থান করছে ।কংগ্রেস বিধায়ক বলেন ,তৎকালীন সময়ে আজকের ডাবল ইঞ্জিন সরকারের দল এর তীব্র বিরোধিতা করেছিল। তাদের বক্তব্য ছিল কম্পিউটার বেকার সংখ্যা বৃদ্ধি করবে। অথচ আজকে বিজেপির কার্যালয়ের প্রতিটি ঘরে ঘরে কম্পিউটার। কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তির বিকাশে প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভূমিকা ছিল অসাধারণ।