
আইনেট প্রতিনিধিঃ উন্নয়ন মূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং সরকারের উন্নয়নমূলক কাজের গতি আনার লক্ষ্যে বৃহস্পতিবার গোমতী জেলা ভিত্তিক দিশা মিটিং অনুষ্ঠিত হয় উদয়পুর সার্কিট হাউসের মিলনায়তনে। উপস্থিত ছিলেন দিশা কমিটির চেয়ারম্যান তথা লোকসভার সদস্য কৃতি দেবী দেববর্মা, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের সহ জেলার নির্বাচিত সদস্য সদস্যা গন, এম ডি সি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক গনরা ছিলেন উপস্থিত। সভায় উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে গোমতী জেলার সরকারের বিভিন্ন প্রকল্প সম্পন্ন করার উপর গুরুত্ব দেওয়া হয় এবং এই সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কাজ সমাজের প্রান্তিক স্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রশাসনিক এবং জনপ্রতিনিধিদের মধ্যে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরা হয় সবাই। সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে চেয়ারম্যান কীর্তি দেবী দেববর্মা বলেন ২০২৬-২৭ অর্থ বছরের জেলাভিত্তিক দিশা কমিটির বৈঠকে সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজকে আরো ত্বরান্বিত করার গুরুত্ব আরোপ করা হয় এই সভায়। এতে করে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কাজের স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং পাশাপাশি অনেকটা কাজের সফলতা আছে বলে আশা ব্যক্ত করেন দিশা কমিটির গোমতী জেলার চেয়ারম্যান তথা লোকসভার সদস্য কৃতি দেবী দেববর্মা।