
আইনেট প্রতিনিধিঃ শুক্রবার রাজ্যের পাঁচটি স্কুলের নতুন ভবনের সংস্কার কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে পিএম শ্রী এডি নগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নতুন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং ভূমি পূজন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রতিটি দপ্তরের জন্যই ১০% করে সংস্কার কাজের জন্য অর্থ প্রদান করা হয়েছে । দপ্তর গুলির সংস্কার কাজের বিষয়টি খচিয়ে দেখতে রাজ্যের মুখ্য সচিব কে নির্দেশ দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো জানান, রাজ্যের ২১৩ টি বিদ্যালয় কে পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১ হাজার ১৭৭ কোটি ৪৩ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে ।এমন আরও ২৪০ টি সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয় গুলিকেও সংস্কারের আওতায় আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।