
আইনেট প্রতিনিধিঃ সরকার দাবি পূরণ না করায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী NLFT ও ATTF-এর নেতৃত্ব।শুক্রবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি চুরাইবাড়ি–আসাম-আগরতলা সড়ক এবং আখাউড়া রোডে অবরোধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন NLFT-এর পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মাসহ NLFT ও ATTF-এর অন্যান্য নেতৃত্ব। তবে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা, দুধের গাড়ি ও দমকল পরিষেবা।