img


প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি নেশা মুক্ত সমাজ গঠনেও স্কাউটস এন্ড গাইডস সেচ্ছাসেবকদের এগিয়ে আসতে হবে -রাজ্যপাল


আইনেট  প্রতিনিধিঃ    প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সাথে সাথে নেশামুক্ত সমাজ গড়ার জন্যও স্কাউটস এন্ড গাইডস সেচ্ছাসেবকদের এগিয়ে আসতে হবে। শনিবার রাজধানীর লন্দনগরের ডন বসকো স্কুলের স্কাউটস এন্ড গাইডস ইউনিটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের এই উপদেশ দিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন রাজ্যপাল ডন বসকো স্কুলের স্কাউটস এন্ড গাইডস স্বেচ্ছাসেবকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। স্কাউটস এন্ড গাইডস স্থাপনার লক্ষ্য কি, কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সামনে উপস্থিত স্বেচ্ছাসেবকদের কি করতে হবে, শিশু নির্যাতন বা বাল্যবিবাহ সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা কোথায় জানাতে হবে ইত্যাদি বিষয় নিয়ে রাজ্যপাল বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন ,প্রাকৃতিক দুর্যোগেই শুধু নয়, এখন থেকে নেশা মুক্ত সমাজ গঠনের জন্যও স্কাউটস এন্ড গাইডস সেচ্ছাসেবকদের এগিয়ে আসতে হবে। নেশা সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে থাকলে তা প্রশাসনের নজরে নিয়ে আসতে হবে।