
আইনেট প্রতিনিধিঃ হাপানিয়ার বাসিন্দা অলক চক্রবর্তী গত ১৭ আগস্ট পশ্চিম থানায় তাঁর বাইক চুরির অভিযোগে মামলা করেন। এরপর পশ্চিম থানার অধীন এলাকায় আরও তিনটি বাইক চুরির ঘটনা ঘটে। পরপর বাইক চুরির ঘটনায় তদন্তে নামে পশ্চিম থানার পুলিশ এবং একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়।
তদন্তের সূত্র ধরে শুক্রবার গভীর রাতে বিটারবন এলাকায় অভিযান চালায় পুলিশের বিশেষ দল। সেখানে নম্বরবিহীন একটি পালসার বাইক দেখতে পেয়ে পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের দাবি, ধৃত তিনজনের কাছ থেকে একটি চুরি যাওয়া বাইক উদ্ধার হয়েছে। শনিবার পশ্চিম থানার ওসি সঞ্জিৎ সেন জানান, পশ্চিম থানার অধীন এলাকায় মোট চারটি বাইক চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি চুরি যাওয়া বাইকসহ তিনজনকে আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে তোলা হবেরিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ তোদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি