
আইনেট প্রতিনিধিঃ বর্তমানে বিশ্রামগঞ্জ থেকে মেলাঘর সোনামুড়া হয়ে বিলোনিয়া পর্যন্ত হাইওয়ে রোডের মেলাঘর থেকে সোনামুড়া পর্যন্ত অংশটি গোমতী নদীর বাঁধের উপর দিয়ে গেছে । হাইওয়ে রোডের জন্য গোমতী নদীর বাঁধের অংশটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ।এই ক্ষেত্রে সংশ্লিষ্ট হাইওয়ে সড়ক পথটি মেলাঘর সোনামুড়া না হয়ে বিশালগড় থেকে বক্সনগর সোনামুড়া হয়ে বিলোনিয়া পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন। তার দাবির স্বপক্ষে যুক্তি হিসেবে তিনি উত্থাপন করেন , বাঁধ বিনষ্ট হলে মেলাঘর থেকে সুনামুরা পর্যন্ত অংশের জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। হাইওয়ে রোডটি বিশালগড় বক্সনগর সোনামোড়া হয়ে বিলোনিয়া পর্যন্ত প্রসারণ করা হলে মেলাঘর থেকে সোনামুড়া পর্যন্ত অংশের জনগণ বন্যার হাত থেকে রক্ষা পাবেন। বিধায়ক তোফাজ্জল হোসেনের এই প্রস্তাব সম্পর্কে বিধানসভায় বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট বিষয়টি নজরে রয়েছে ।আগামী দিনে ডবল লেনের রাস্তা নির্মাণ করা সরকারের ইচ্ছে রয়েছে ।কিন্তু ফান্ডের উপর বিষয়টি নির্ভর করছে। এদিন দাম বিধায়ক দীপঙ্কর সেনের আনীত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান বর্তমান ফ্লাইওভারটি এয়ারপোর্ট এবং আমতলী পর্যন্ত সম্প্রসারণের কোন পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই ।তবে ফায়ার ব্রিগেড থেকে কের চৌমুহনী ,শংকর চৌমুহনী, দুর্গা চৌমুহনী এবং কাটাখালের উপর দিয়ে রাধানগর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে ।