img


টমটম ও মারুতি গাড়ি সংঘর্ষে গুরুতর আহত ৩


আইনেট  প্রতিনিধিঃ    টমটম ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন। ঘটনা সোমবার সকালে পশ্চিম থানাধীন ফায়ার ব্রিগেড চৌমুহনীথেকে বর্ডার গোল চক্কর রোডের আগন্তুক ক্লাবের সামনে। জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন একজন মহিলা। গাড়ির গতিবেগ আয়ত্তে রাখতে ফিরছিলেন না।ফলে বর্ডার গোল চক্কর থেকে আসা একটি যাত্রীবাহী টমটম গাড়ির সাথে মুখোমুখি মারুতি সুজুকি গাড়িটির সংঘর্ষ ঘটে ।এতে  টমটমের তিনজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ।পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সিজ করে। একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।