
আইনেট প্রতিনিধিঃ আসন্ন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-কে সামনে রেখে ধলাই জেলায় ভোটকেন্দ্রের পুনর্বিন্যাস বা র্যাশনালাইজেশন প্রক্রিয়া শুরু করেছে জেলা নির্বাচন দপ্তর। এই প্রক্রিয়ার আওতায় জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৭৯ থেকে বাড়িয়ে ৪০৫ করার প্রস্তাব রাখা হয়েছে। এ নিয়ে আজ ধলাই জেলা শাসকের কক্ষে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক বিবেক এইচ.বি. (আইএএস) জানান, আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে SIR এর কাজ। এর জন্য সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানান জেলাশাসক। চলতি মাসের ৫ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলবে ট্রেনিং। ট্রেনিং শেষে চলতি মাসের ১৫ তারিখ থেকে চলবে BLO-কে নিয়ে হাউস টু হাউস ভিজিট।
জেলাশাসক জানান, র্যাশনালাইজেশন অব পোলিং স্টেশনের উপর প্রপোজাল পাঠানো হয়েছে। তিনি জানান আরো নতুন ২৬ টি পোলিং স্টেশন যুক্ত করে প্রপোজাল পাঠানো হয়েছে। আগে ৩৭৯ টি পোলিং স্টেশন ছিল এখন ২৬ টি যুক্ত করা হলে ৪০৫ টি পুলিশ স্টেশন হবে। ভোটারদের কথা চিন্তা করে তিনটি জায়গার পরিবর্তনের প্রপোজাল পাঠানো হয়।
র্যাশনালাইজেশন প্রক্রিয়া শেষে ২১ অক্টোবর ২০২৬-এ ড্রাফট ইলেটটোল রুল প্রকাশ করা হবে। এরপর এই প্রক্রিয়ার সংক্রান্ত বিষয়ে যাদের অভিযোগ থাকবে তারা অভিযোগ দাখিল করতে পারবে। অভিযোগ দাখিল করার জন্য একমাস সময় নির্ধারণ করা হয়েছে। এক মাস পর সকল অভিযোগ সমাধান করার পর ফাইনাল ইলেক্টোরাল রোল প্রকাশ করা হবে।
জেলাশাসক বিবেক এইচ বি সংবাদ মাধ্যমের দ্বারা আবেদন রাখেন,SIR প্রক্রিয়ায় জেলাবাসী যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই সংক্রান্ত বিষয়ে কোন অভিযোগ থাকলে সরাসরি জেলা শাসকের কাছে দারস্ত হতে পারবে বলে তিনি জানান।