
আইনেট প্রতিনিধিঃ আগামী ৩ এবং ৪ সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালন করবে ইসকন আগরতলা শাখা। মঠ চৌমুহনী সংলগ্ন পূর্বাশা প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে ৩ সেপ্টেম্বর বিকেল চারটায় নগর সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। ৪ সেপ্টেম্বর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হবে। ইসকন পরিচালিত জন্মাষ্টমী উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,মন্ত্রী টিংকু রায় ,সুশান্ত চৌধুরী ,সাংসদ রাজীব ভট্টাচার্য ,মেয়র দীপক মজুমদার লোকসভার সংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।বুধবার ইসকন আগরতলা মন্দির কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান। কর্তৃপক্ষ জানান,বিশ্বের ১৪০ টি রাষ্ট্রে এ বছরও ইসকনের উদ্যোগে জন্মাষ্টমী উৎসব পালন করা হবে।