img


আগামী ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী


আইনেট  প্রতিনিধিঃ    দেখতে দেখতেই ক্যালেন্ডারের পাতায় এগিয়ে এসেছে গণেশ পুজো ।আগামী ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। ইদানিং রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র গণেশ বন্দনার ব্যাপক প্রসার ঘটেছে। আগরতলাতেও ক্রমেই বেড়ে চলছে গণেশ আরাধনা। গণেশ পূজোকে সামনে রেখে রাজধানীর মূর্তিপাড়াগুলোতে এখন কর্ম ব্যস্ততা তুঙ্গে। মৃৎ শিল্পীদের নাওয়া খাওয়ার সময় নেই এখন।  চলছে প্রতিমায় শেষ মাটির প্রলেপ দেওয়া। এরপর হবে প্রাথমিক রঙের প্রলেপ। এই অবস্থায় প্রকৃতির খামখেয়ালিপনা ভাবিয়ে তুলছে মৃৎশিল্পীদের। এর উপর রয়েছে প্রতিমার আনুষাঙ্গিক সামগ্রীর মূল্যবৃদ্ধি। গণেশ সাজ সজ্জায় পছন্দ করেন ।   তাই প্রতিমা ভালো করে সাজাতে হয়। মৃৎশিল্পীদের কাছে সেখানেই সমস্যা। কারণ যে সামগ্রীর মূল্য ছিল ১১০ টাকা তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫০ টাকা। আনুষাঙ্গিক সামগ্রীর মূল্য বৃদ্ধির জন্যই প্রতিমার দাম বেড়ে যাচ্ছে। এই অবস্থায় বাছাই করা কাস্টমারদের অর্ডারই রাখছেন মৃৎশিল্পীরা।  এদিন রাজধানীর এক মৃৎশিল্পী জানান, নতুন গ্রাহকদের কাজ তিনি নেন নাকারণ প্রতিমা বিক্রি করে লাভের পরিমাণ খুবই কম পান তিনি। তিনি জানান তার এখানে ৮০ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকার উপর গণেশ মূর্তির অর্ডার রয়েছে এর নিচে রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার অর্ডার। ১৮ ইঞ্চি গণেশ মূর্তি তিনি 7000 টাকায় বিক্রি করেন। তিনি আরো জানান,প্রতিমার আনুষাঙ্গিক সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং প্রকৃতি তাকে বেশ ভাবিয়ে তুলেছে। সব মিলিয়ে প্রচন্ড ঝামেলার মধ্য দিয়ে মৃৎ শিল্পীদের জীবন অতিবাহিত হচ্ছে বলেও জানান তিনি।