img


বিলোনিয়া উত্তর ভারত চন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চাঞ্চল্য: সপ্তম শ্রেণীর ১৩ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি।


আইনেট  প্রতিনিধিঃ    বিলোনিয়া উত্তর ভারত চন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হঠাৎ এক অস্বাভাবিক ঘটনায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর অন্তত ১৩ জন ছাত্র-ছাত্রী হঠাৎ গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত হয়। অসুস্থ বোধ করার পর পরই দ্রুত তাদের উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন।

​হঠাৎ করে এতজন শিক্ষার্থীর একসঙ্গে শ্বাসকষ্ট শুরু হওয়ায় ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা ও ভীতির সৃষ্টি হয়েছে। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ-শিক্ষক-শিক্ষিকাগণ, উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। তাঁরা বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন এবং চিকিৎসকদের কাছ থেকে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।

​চিকিৎসকরা দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করলেও,     এতসংখ্যক শিক্ষার্থীর হঠাৎ কেন এমন শ্বাসকষ্ট শুরু হলোতার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে অসুস্থ শিক্ষার্থীদের। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র বিলোনিয়া ও আশপাশের এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।