img


পরিবহনে নতুন দিগন্তের সূচনা ,এমবিবি বিমানবন্দরে উদ্বোধন হলো অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা এবং পর্যটন তথ্য কেন্দ্র


আইনেট  প্রতিনিধিঃ  মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা চালু হলো। একই সাথে একই অনুষ্ঠানে সূচনা হলো আধুনিক পর্যটন তথ্য কেন্দ্র ।এর শুভ সূচনা করেন রাজ্যের পরিবহন এবং তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের এই অনুষ্ঠান সূচির সাথে আগরতলা রেল স্টেশন এবং যোগেন্দ্রনগর রেল স্টেশনকেও ভার্চুয়ালি যুক্ত করা হয়  ।এর মাধ্যমে বিমানবন্দর এবং রেল স্টেশন পরিবহনের এই গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলিতে অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবার সূচনা হলো। এদিন এর সূচনা করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই ক্যাব পরিষেবা এবং আধুনিক পর্যটন তথ্যকেন্দ্র আগামী দিনে রাজ্যের পরিবহনে এক নতুন দিগন্তের সূচনা করবে । তিনি আরো জানান ,পর্যটন তথ্যকেন্দ্রে এ আই'র সহযোগে ট্যুরিজম মেটাভার্স চালু করা হলো। এর মাধ্যমে এখন বহিরাষ্ট্র এবং বহি রাজ্য থেকে আগত পর্যটকরা পর্যটন সংক্রান্ত বিভিন্ন তথ্য এমবিবি বিমানবন্দর থেকেই জানতে পারবেন। মন্ত্রী আরো জানান, কোথায় কোন পর্যটন কেন্দ্রে যেতে হবে ।এর জন্য কোথায় থাকতে হবে সব তথ্যই পর্যটকদের সামনে তুলে ধরবে এই ট্যুরিজম মেটাভার্স।