img


পুজোর আগেই চালু হচ্ছে পুরনো মোটরস্ট্যান্ডের অত্যাধুনিক মল


  আইনেট  প্রতিনিধিঃ    পূজোর আগেই জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে পুরনো মোটর স্ট্যান্ড স্থিত নির্মীয়মান পি আর এম সেন্টার পয়েন্ট মল। বৃহস্পতিবার নির্মীয়মান মলটি পরিদর্শনে যান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। মেয়র সহ উপস্থিত আধিকারিকরা নির্মীয়মান মল ঘুরে দেখেন। মলের নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেন মেয়র দীপক মজুমদার। এদিন নির্মীয়মান মল পরিদর্শনে গিয়ে মেয়র জানান, মলটির ভেতরের কাজ এবং বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট সাজানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মেয়র জানান, সবকিছু ঠিক থাকলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই এই মলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মেয়র আরো জানান এর উদ্বোধন হলে শহরে যানজট অনেকটাই কমবে।এই মলে ডবল বেসমেন্ট কার পার্কিংয়ের সুবিধা থাকবে।আগে শহরে যানজট নিয়ন্ত্রণে কোন বিজ্ঞানসম্মত পরিকল্পনা ছিল না ।বিজেপি সরকার এসে এই পরিকল্পনা গ্রহণ করেছে। শহরের বিভিন্ন স্থানে পার্কিং জোন করা হয়েছে। উল্লেখ্য রাজধানী তথা ত্রিপুরার অন্যতম বৃহত্তম এবং অত্যাধুনিক এই মলে এডিডাস, লেভি ,জোডিও'র মত জাতীয় এবং আন্তর্জাতিক ব্রান্ডগুলোর আউটলেট খোলা হবে ।এর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।