img


৬টি ভিলেজ কমিটিতে প্রার্থীদের নিয়ে বিশাল মিছিল করে মনোনয়ন পত্র জমা দিলেন সিপিআইএম দলের প্রার্থীরা।


আইনেট  প্রতিনিধিঃ     শুক্রবার কমলপুর দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের অধীন মোট ৬টি ভিলেজ কমিটিতে প্রার্থীদের নিয়ে বিশাল মিছিল করে মনোনয়ন পত্র জমা দিলেন সিপিআইএম দলের প্রার্থীরা। ধলাই জেলার সিপিআইএম সম্পাদক অঞ্জন দাস, সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য্য, উপজাতি নেতা বদরভোম হালাম, নারী নেত্রী কল্যাণী রায়ের নেতৃত্বে দুর্গা চৌমুহনী বাজার থেকে জাতি উপজাতি সম্মলিত মিছিল বের করে দুর্গা চৌমুহনী এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে দুর্গা চৌমুহনি ব্লকে সমাপ্ত করে পঞ্চায়েত অফিসারের নিকট ৬টি ভিলেজ কমিটির উপজাতি মহিলা পুরুষ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর ধলাই জেলার সিপিআইএম সম্পাদক অঞ্জন দাস তিপ্রা ও বিজেপি সরকারের সমালোচনা করেন এবং এবার ভিলেজ কমিটিতে সিপিআইএম প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী,,,,,