img


রেল ও জাতীয় সড়ক অবরোধের জেরে শুনশান চন্দ্রপুর আইএসবিটি প্রাঙ্গণ


আইনেট  প্রতিনিধিঃ   আত্মসমর্পণকারী সাতটি বৈরী সংগঠন গুলির ডাকা জাতীয় সড়ক এবং রেল অবরোধ কর্মসূচির ফলে একপ্রকার স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল। বিশেষ করে রাজধানী আগরতলার সাথে খোয়াই, ধলাই ,উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলার যোগাযোগ মুখ থুবড়ে পড়েছে। চন্দ্রপুর আইএসবিটি প্রাঙ্গণে প্রচুর সংখ্যক গাড়ি দাঁড়িয়ে রয়েছে ।কোন গাড়ি শুক্রবার সকাল থেকে চলছে না ।এদিন আইএসবিটির এক গাড়ি চালক এই সংবাদ জানান। তিনি জানান ,বেশ কিছুদিন ধরেই বন্ধের কথা শোনা যাচ্ছিল। বন্ধ ডাকা হলে আমাদের কিছুই করার নেই। ৭২ ঘণ্টার জন্য জাতীয় সড়ক এবং রেল অবরোধ চলবে বলে জানান তিনি। এদিন বৈরীদল গুলির ডাকা ৭২ ঘন্টার সড়ক এবং রেল অবরোধকে কেন্দ্র করে কার্যত শুনশান এলাকায় পরিণত হয়েছে আই এস বি টি প্রান্তর।