img


পাশে থেকে ছাত্রদের প্রতিভা খুঁজে বের করতে হবে শিক্ষকদের, শিক্ষক দিবসের অনুষ্ঠানে উচ্চ শিক্ষামন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ    শনিবার ৫ সেপ্টেম্বর দেশের  শিক্ষাবিদ বিশ্ব দার্শনিক,   প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্ব্বপল্লী রাধা কৃষ্ণণের জন্ম দিন। সারাদেশে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। ৬৫ তম শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন ।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডঃ মিলিন্দ রামটেক,   ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া ,উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, রাজ্য শিক্ষা ,গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের অধিকর্তা লালনুননেমি ডারলং সহ অন্যান্যরা। এদিন মঙ্গলদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন ।তিনি বলেন, আমাদের প্রত্যেকের জীবনেই একজন না একজন শিক্ষকের অবদান রয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। উচ্চ শিক্ষামন্ত্রী বলেন ,আজকের এই অনুষ্ঠান থেকে রাজ্যের শিক্ষকদের একটি শিক্ষার দিকও রয়েছে, ছাত্রদের শুধু শিক্ষাদানই নয় ,ছাত্র আগামীদিনে কি করতে পারবে ,প্রতিটি ছাত্রের মধ্যে সেই জিনিসটি খুঁজে বের করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। কোন দুর্বল ছাত্রকে তুমি পারবে না এই উচ্চারণ নয়, তাকে বলতে হবে চেষ্টা কর তুমিও পারবে আমরা তোমার পেছনে রয়েছি।