img


১১৩ টি আসনের মধ্যে প্রায় ৯০ টি আসনে মনোনয়নপত্র দাখিল করল তীপ্রামথা দলের প্রার্থীরা। 


আইনেট  প্রতিনিধিঃ     আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে আজ আমবাসা আর ডি ব্লকে র অধীনস্থ বিভিন্ন ব্লকের ১১৩ টি আসনের মধ্যে প্রায় ৯০ টি আসনে মনোনয়নপত্র দাখিল করল তীপ্রামথা দলের প্রার্থীরা।   এদিন মনোনয়নপত্র দাখিলের আগে দলীয়কর্মী সমর্থকদের এক সারা জাগানো মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক অফিসের সামনে আসে। সেখান থেকে প্রার্থীরা গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।   এদিন উপস্থিত ছিলেন এমডিসি রাজস্বের দেববর্মা, ব্লক প্রেসিডেন্ট প্রেম লাল মলসম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকারে জয় নিয়ে আসা প্রকাশ করেন রাজেস্বর দেববর্মা তিনি বলেন সব কটি ভিলেজ কমিটিতে তীপ্রা মথা প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। জোট নিয়োগ তিনি আসা প্রকাশ করেন। তিনি বলেছেন জোট নিয়ে দিল্লিতে বৈঠক চলছে এবং খুব শীঘ্রই সে সম্পর্কে প্রত্যেকে অবগত হবেন।