img


রাস্তা সংলগ্ন জলভরা গর্তে পরে মৃত্যু হল এক দিনমজুরের


আইনেট  প্রতিনিধিঃ    রাস্তা সংলগ্ন জলভরা গর্তে পরে মৃত্যু হল এক দিনমজুরের । মৃতর দিনমজুরের নাম নেপাল মুন্ডা ,বয়স আনুমানিক ৫৫ বছর ।ঘটনা শুক্রবার সন্ধ্যা রাতে গান্ধীগ্রামের এম টি টিলা এবং মাস্টার টিলার মাঝামাঝি স্থানে। জানা গেছে দিনমজুর নেপাল মুন্ডা শুক্রবার সন্ধ্যা রাতে এম টি টিলাস্হিত নিজ বাড়ি থেকে রেশন আনার জন্য বের হন ।কিন্তু জন্মাষ্টমী থাকায় রেশন দোকান বন্ধ ছিল ।তিনি যথারীতি বাড়ি ফিরে আসছিলেন ।পথে এম টি টিলা এবং মাস্টার টিলার মাঝামাঝি স্থানে রাস্তা সংলগ্ন একটি জলপূর্ণ গর্তে পা পিছলে পড়ে যান তিনি। বিষয়টি কেউ জানতে পারেনি। শনিবার সকালে রাস্তা সংলগ্ন গর্তে তার মৃতদেহ দেখতে পায় সকলে ।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে পুলিশের সামনেই পরিবারের লোকজনরা দেহ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। এদিন জিবি হাসপাতালে মৃত নেপাল মুন্ডার ভাই এই সংবাদ জানান।   উল্লেখ্য ,গান্ধীগ্রামের এম টি টিলা এবং মাস্টার টিলার মাঝামাঝি স্থানে উপর থেকে জল গড়িয়ে রাস্তা সংলগ্ন এলাকায় একটি গর্তের সৃষ্টি হয়।