img


জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল


আইনেট  প্রতিনিধিঃ    ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত তিনটি ভিলেজ কমিটির মনোনয়নপত্র জমা দিল বিজেপি। এদিন জিরানিয়া ব্লকের সামনে থেকে মিছিল করে জিরানিয়া আর ডি ব্লকে গিয়ে মনোনয়নপত্র জমা দেন দলীয় প্রার্থীরা।  মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, মাধববাড়ি ভিসি, পশ্চিম বড়জলা ভিসি ও বিশ্রামবাড়ি ভিসিএই তিন ভিসির পাশাপাশি উত্তর জয়নগর ভিসির একজন প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।