img


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি:


আইনেট  প্রতিনিধিঃ      জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে রাজনগর মসজিদ প্রাঙ্গণে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, মাইনোরিটি চেয়ারম্যান জসিম উদ্দিন, টিআরটিসি চেয়ারম্যান সমর রায়, পুর নিগমের কাউন্সিলর নিতু দে ও তুষার কান্তিভট্টাচার্য  এবং ৭ রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য।

রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ঈদে মিলাদুন্নবীকে সামনে রেখে প্রতিবছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। রাজ্যে সরকার পরিচালিত ১২টি ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের সমন্বয় বজায় রাখতে বিভিন্ন সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, রক্তদান একটি মহৎ দানএখানে জাতি, ধর্ম বা সম্প্রদায়ের কোনো ভেদাভেদ নেই।

মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন সংগঠন রক্তদান কর্মসূচিতে এগিয়ে এসেছে বলেও জানান তিনি। রক্তদানের মতো মহৎ কাজে যারা এগিয়ে এসেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে সমাজের সকল অংশের মানুষকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।পরিশেষে এলাকার জনগণের মধ্যে বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিরা।