img


আর ডি ডিভিশন অফিসের সামনে একদল যুবকের হাতে আক্রান্ত হয় বিশালগড়ের ঠিকাদার


আইনেট  প্রতিনিধিঃ     গত  ২৪ আগস্ট বিশ্রামগঞ্জ আর ডি ডিভিশন অফিসের সামনে একদল যুবকের হাতে আক্রান্ত হয় বিশালগড়ের ঠিকাদার প্লাবন সাহা এবং তার সঙ্গী সাগর নাথ। তাদের গাড়িও ভাঙচুর করা হয়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ শত প্রণোদিত ভাবে সাতজনের বিরুদ্ধে মামলা নে যার নম্বর ৩১/ ২০২৬। আসামিরা এতদিন ধরে পালিয়ে ছিল। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা ননজলা এলাকার গভীর জঙ্গল থেকে দুই অভিযুক্ত সুরেন্দ্র রিয়ান এবং ফণী রায় দেববর্মাকে আটক করে বিশ্রামগঞ্জ থানার লক আপে পুড়ে দেয়। তাদেরকে বুধবার দিনই বিশালগড় মহকুমা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি    আজিত দেববর্মা। তিনি বলেছেন বাকি রাও আটক হবে আইন আইনের পথে চলবে