img


জেলা শিক্ষা আধিকারিকের কাছে একটি তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা


আইনেট  প্রতিনিধিঃ     নির্দিষ্ট সময়ে মাসিক বেতন প্রদান, যাতায়াত ভাতা চালু এবং ভবিষ্যৎ তহবিল বা ইপিএফের স্বচ্ছ হিসাবের দাবিতে এবার ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টিরিয়াল স্টাফ অর্গানাইজেশনজওহরনগরস্থিত ধলাই জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর তথা জেলা শিক্ষা আধিকারিকের কাছে একটি তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।      সমগ্র শিক্ষা অভিযানের অধীনে ধলাই জেলার বিভিন্ন ব্লকে কর্মরত ব্লক রিসোর্স পার্সন (BRP) এবং ক্লাস্টার রিসোর্স পার্সন (CRP)-রা দীর্ঘদিন ধরে একাধিক সমস্যায় ভুগছেন। ফিল্ড ভিজিট, স্কুল পরিদর্শন এবং তথ্য সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে চরম আর্থিক অনটনের সম্মুখীন হচ্ছেন কর্মীরা। এই অচলাবস্থা দূর করতে সংগঠনের সভানেত্রী সুজাতা সিনহার নেতৃত্বে এবং কর্মীদের স্বাক্ষর সম্বলিত এক যৌথ স্মারকলিপি জমা দেওয়া হয় জেলা শিক্ষা আধিকারিকের দপ্তরে। তাদের ​দাবিগুলোর মধ্যে প্রধান হলো মাসের ১ তারিখের মধ্যে অথবা প্রতি মাসের শুরুতে নিয়মিত পারিশ্রমিক প্রদান নিশ্চিত করা। নিয়মিত স্কুল ভিজিট, পর্যবেক্ষণ ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজের জন্য নির্দিষ্ট মাসিক যাতায়াত ভাতা বা খরচের অর্থ প্রদান। গত প্রায় এক বছর ধরে কর্মীদের বেতন থেকে নিয়মিত ইপিএফের (EPF) টাকা কাটা হলেও কোনো স্পষ্ট স্টেটমেন্ট, ইউএএন (UAN) বিবরণী বা জমা অর্থের তথ্য দেওয়া হচ্ছে না। দ্রুত এই বিষয়ে স্বচ্ছতা প্রদান ও জমা নিশ্চিত করা।