img


রাজ্যে ১ হাজার মেগাওয়াট পরিচ্ছন্ন জ্বালানি উৎপন্ন করা হবে -বিদ্যুৎ মন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ    বৃহস্পতিবার ত্রিপুরা ক্লিন এনার্জি রোড ম্যাপ গ্রিন স্কিলিং প্রোগ্রাম এবং ট্রান্সফর্মিং রিনিউয়েবল এনার্জি এক্সিলারেশন ইন ত্রিপুরা অনুষ্ঠানের সূচনা হলো। এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থা ,সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং এডিবি ও আর ই সি'র প্রতিনিধিরা ।এই কর্মসূচির মূল লক্ষ্য হলো রাজ্যে পরিছন্ন ও সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানো এবং এই ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরি করা। এদিন সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ।তিনি বলেন ,আগামী দিনে রাজ্যে ১ হাজির মেগাওয়াট নবায়নযোগ্য শক্তির প্রসারের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সরকার। তিনি বলেন পরিচ্ছন্ন জ্বালানি এবং নবায়নযোগ্য শক্তির প্রসারই দেশ ও রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ।    এই অনুষ্ঠানে রাজ্যে পিএম কুসুম কম্পনেন্ট বি -এর অধীনে ১৭৩৮ টি এস পি ভি পাম্প সরবরাহ ও স্থাপনের জন্য মেসার্স সূর্য ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়।