img


বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আমবাসায় পালিত হলো এক সচেতনতামূলক অনুষ্ঠান।


আইনেট  প্রতিনিধিঃ    বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আমবাসায় পালিত হলো এক সচেতনতামূলক অনুষ্ঠান। জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে আমবাসার পিআরটিআই কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোলাই জেলা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৃষ্ণা দেববর্মা, চিকিৎসক মার্জন রিয়াং, আমবাসা বাজার কমিটির সভাপতি রবীন্দ্র দেবনাথ সহ অন্যান্য।

​এদিনের এই সচেতনতামূলক কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় ছিল— "Together for a Brighter Tomorrow: Prevent Suicide • Support Life" অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং আত্মহত্যা প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার বার্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে 'টেলে মানস' 14416  মানসিক স্বাস্থ্য হেল্পলাইন নম্বরটির প্রচার ও গুরুত্ব তুলে ধরা হয়, যাতে প্রয়োজনে যে কেউ সহজেই মানসিক সহায়তা পেতে পারেন।

এদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং আশা কর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব এবং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয় দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ।