
আইনেট প্রতিনিধিঃ ঊনকোটি জেলায় রাজ্যের প্রধান লাইফ লাইন আসাম-আগরতলা জাতীয় সড়কের নবীনছড়া থেকে পেঁচারথল পর্যন্ত রাস্তার বর্তমান চেহারা দেখলে অন্তত মনে হবে এমনটাই। এই জাতীয় সড়ক ধরেই প্রতিদিন চলাচল করে ছোট বড় অসংখ্য যানবাহন। আর সেই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের ক্ষেত্রে সরকারের কোন উদ্যোগ নেই বলে অভিযোগ।সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় সেই গর্তেই আটকে পড়ছে ছোট বড় প্রচুর গাড়ি। কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে রাজ্যের প্রধান এই লাইফ লাইনটি। প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। ঘটছে দুর্ঘটনাও। এতে ভোগান্তির শিকার হতে হচ্ছে ওই রাস্তায় চলাচলরত যানচালক থেকে সাধারণ পথচারীদেরকে। নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ।এবিষয়ে টোটো চালক অনুপম চাকমা অভিযোগ করেন, দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে এমন অবস্থা হয়ে আছে রাস্তাটির। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে বলে জানান তিনি। বিশেষ করে রাস্তার এই অবস্থায় রোগীদের হাসপাতালে নিয়ে যেতে প্রচন্ড সমস্যায় পড়তে হয় তাদেরকে। রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘ সময় ধরে গাড়ী নিয়ে তাদের লাইনে আটকে থাকতে হয় বলে জানিয়েছেন টোটো চালক। :- টোটো চালক গৌতম নমঃ বলেন, জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে রাস্তার বড় বড় গর্তে আটকে পড়ছে গাড়ি ফলে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। এতেকরে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে যানচালকদেরকে।