img


 বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পতে রক্ষা পেলো একটি গোটা এলাকা।


    আইনেট  প্রতিনিধিঃ    বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পতে রক্ষা পেলো একটি গোটা এলাকা। বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয় একটি বসতঘর। ঘটনা রাজধানীর পশ্চিম থানাধীন বর্ডার গোলচক্কর সংলগ্ন জয় দুর্গা পাড়ার প্রদীপ দাসের বাড়িতে। বাড়ির লোকজনেরা সবেমাত্র খাওয়া-দাওয়া সেরৈ পাশের নবনির্মিত দালান ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ।হঠাৎ করে পোড়া বাঁশের শব্দ শুনে তারা পুরনো ঘরে এসে দেখেন গোটা ঘর আগুনের লেলিহান শিখায় জ্বলছে। ঘর থেকে কোন প্রয়োজনীয় জিনিসপত্রই বেড় করার উপায় ছিল না। গোটা এলাকাটি ঘন বসতির এলাকা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে এবং দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক পেশায় অটোচালক প্রদীপ দাস জানান, তাদের সন্দেহ ফ্রিজে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত। অগ্নিকাণ্ডের তার প্রায় আড়াই লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।    সংশ্লিষ্ট এলাকাটি ঘন বসতিপূর্ণ ছিল ।তাই আগুনের শিখা বাতাসে ভর করে অন্য বাড়ি ঘরেও ছড়িয়ে পড়ির আশঙ্কা ছিল। দমকল কর্মীদের প্রচেষ্টায় তা সম্ভব হয়নি। স্থানীয়রা দমকল কর্মীদের অভিনন্দন জানান ।এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় জনমনের তীব্র চাঞ্চল্য ছড়ায়।