img


দফা দাবি আদায়ের লক্ষ্যে কমিউনিটি হেলথ অফিসারদের গণ ডেপুটেশন


আইনেট  প্রতিনিধিঃ   ছয় দফা দাবি আদায়ের লক্ষে ন্যাশনাল হেলথ মিশনের রাজ্য অধিকর্তার নিক গণ ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, অবিলম্বে কমিউনিটি হেলথ অফিসারদের নিয়মিত করতে হবে, প্রমোশন প্রদান করতে হবে। অন্য জেলায় যারা কর্মরত তাদের নিজ নিজ জেলায় বদলি করতে হবে। বেতনক্রম বৃদ্ধি করতে হবে। বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদান করতে হবে প্রভৃতি। এদিন অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক প্রীতম দে এই সংবাদ জানান। তিনি জানান ,সারা রাজ্যে প্রায় হাজারের বেশি কমিউনিটি হেলথ অফিসার কর্মরত রয়েছেন। বদলি নীতি না থাকায় অধিকাংশ কর্মীরা অন্য জেলাতে গিয়েও কাজ করছেন। এই দাবি পূরণের লক্ষ্যেই এই গণ ডেপুটেশন বলে জানান তিনি।