img


ধর্মঘটে স্তব্ধ ব্যাংকিং পরিষেবা, এটিএম গুলিতে গ্রাহকদের ভিড়


আইনেট  প্রতিনিধিঃ   শুক্রবার সারা দেশে ব্যাংক ধর্মঘট। ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে দেশব্যাপী এই ধর্মঘট পালিত হচ্ছে। এর প্রভাব পড়েছে রাজ্যেও ।রাজ্যের ব্যাংক গুলিও শুক্রবার বন্ধ রয়েছে। এদিন ব্যাংক ধর্মঘট উপলক্ষে রাজ্যের বিভিন্ন ব্যাংকের কার্যালয়ের সামনে কর্মচারীরা ধরনা কর্মসূচি পালন করেন। আগরতলায় মেলার মাঠে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয়ের সামনে ব্যাংক কর্মচারীরা ধর্না পালন করেন। এই কর্মসূচি প্রসঙ্গে ব্যাংক কর্মচারীদের এক নেতৃত্ব জানান, দীর্ঘদিন ধরে তাদের দাবি পূরণ করা হচ্ছে না। দেশের বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য শাসিত দপ্তর গুলিতে সপ্তাহে পাঁচ দিন কাজ হচ্ছে ।অথচ দীর্ঘদিন ধরে এই দাবি উত্থাপন করা হলেও ব্যাংক কর্মচারীরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এই দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জানান তিনি।  এদিন ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে ধর্মনগর মহকুমাতেও ব্যাংক কর্মচারীরা ধর্মঘট উপলক্ষে ধর্না কর্মসূচি পালন করেন। এর নেতৃত্বে ছিলেন রাজদীপ দেব। তিনি জানান, পাঁচ দিনের সাপ্তাহিক পরিষেবা চালু, বৈষম্যমূলক পি এল আই বন্ধ করা ,দ্বিপাক্ষিক চুক্তি কার্যকর করা প্রভৃতি দাবির ভিত্তিতে শুক্রবার একদিনের ধর্মঘট পালিত হচ্ছে।