img


জিবি হাসপাতালে যুব মোর্চার সদর শহর জেলা কমিটির উদ্যোগে রক্তদান শিবির


আইনেট  প্রতিনিধিঃ    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম বার্ষিকী উদযাপনকে সামনে রেখে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চার সদর শহর জেলা কমিটি। এদিন জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যুব মোর্চার এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় ।রক্তদান শিবির কে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।