img


ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ধলাই জেলায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির


আইনেট  প্রতিনিধিঃ     প্রধানমন্ত্রীর সংকল্প অভিযানকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ধলাই জেলায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার ছুটির দিনে আয়োজিত এই শিবিরে দলীয় কার্যকর্তা ও যুব মোর্চার সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।   শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ত্রিপুরা,বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি আশিষ ভট্টাচার্য, যুব নেতৃত্ব মন্টু মালাকার, শংকর চক্রবর্তীরাজেশ দেববিশ্বজিত রায়  সুচিত্রা দেববর্মা সহ অন্যান্য। এছাড়াও শিবিরে যুব মোর্চার অন্যান্য কার্যকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।   প্রধানমন্ত্রীর সংকল্প অভিযানকে সামনে রেখে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। দলীয় কার্যকর্তাদের পাশাপাশি সমাজের মানুষের মধ্যে রক্তদানের প্রতি সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।   আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের প্রয়োজনীয়তা মেটাতে এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই। তাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিবিরকে কেন্দ্র করে উপস্থিত কার্যকর্তাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।