img


রাজধানীর বনকুমারী এলাকার চাঞ্চল্যকর ছিনতাই কান্ডে মূল অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হলো পূর্ব থানার পুলিশ।


আইনেট  প্রতিনিধিঃ     গত শুক্রবার সকালে রাজধানীর বনকুমারির অগ্রদূত ক্লাব সংলগ্ন এলাকায় দুঃসাহসিক এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই ছিনতাইবাজ এক মহিলার গলা থেকে  স্বর্ণের চেইন ছিনতাই করে বাইকে করে পালায়। চাঞ্চল্যকর এই ঘটনার পর রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ে জনমনে বড়সড়ো প্রশ্ন চিহ্ন  দেখা দেয়। কিন্তু পূর্ব থানার পুলিশের তৎপরতায় সেই চাঞ্চল্যকর ছিনতাই কাণ্ডে একজনকে গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্ত সেদিনের ঘটনার  বাইকটি চালক। তাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তার কাছ থেকে ছিন্তাই কান্ডে ব্যবহৃত বাইকটিও উদ্ধার করেছে পুলিশ ।    শনিবার সন্ধ্যায় বান্ধবীকে নিয়ে ভাটি অভয়নগর এলাকায় ঘুরতে বেরিয়েছিল ওই ছিনতাইবাজ। সেসময় অতর্কিত অভিযান চালিয়ে পুলিশ তাকে দিলে তুলে।    রবিবার তাকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে পূর্ব থানার পুলিশ। এই বিষয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার  জানানছিনতাইকান্ডে  বিভিন্ন জেলার অপরাধীরা যুক্ত রয়েছে। যাকে ধরা হয়েছে সে বর্ডার গোল চক্কর এলাকায় ভাড়া থাকেতার আসল বাড়ি খোয়াইয়ের চেবরি এলাকায়।তিনি আরো জানান,এই ঘটনায় যে পলাতক রয়েছে সেও অন্য জেলার। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তবে ছিনতাই করা  স্বর্ণালংকার এখনো উদ্ধার করা যায়নি বলে জানান পূর্ব থানার ওসি।