img


রাত পোহালেই দেব শিল্পীর আরাধনা,


আইনেট  প্রতিনিধিঃ   রাত পোহালেই দেব শিল্পী বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পূজোকে সামনে রেখে বুধবার থেকে আগরতলার ইতি উতি শুরু হয়েছে প্রতিমা বাজার। কিন্তু বৃষ্টির কারণে পুজোর আগের দিনও ঠিক করে জমে উঠছে না প্রতিমা বাজার। এই অবস্থায় রাজধানীর বটতলা সহ বিভিন্ন বাজারগুলোতে বিশ্বকর্মা প্রতিমা নিয়ে খোলা আকাশের নিচে বসা মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ। প্রতিমা বিক্রি করে দুটো পয়সা উপার্জনের লক্ষে আনন্দনগর ,মেলাঘর সহ বিভিন্ন প্রান্ত থেকে মূর্তি নিয়ে এসেছেন মৃৎশিল্পীরা। প্রতিমার আকৃতি অনুসারে দাম ভিন্ন ভিন্ন। এদিন বটতলায় ফ্লাইওভারের নিচে আনন্দনগর থেকে প্রতিমা নিয়ে এসেছেন মাম্পি মজুমদার নামে এক মৃৎশিল্পী। তিনি জানান, প্রতিমা নির্মাণে আনুষাঙ্গিক জিনিসপত্রের মূল্য অনেকটাই বেড়ে গেছে। আবার প্রতিমা বিক্রির লক্ষ্যে ডাম ক্রেতা সাধারণের সাধ্যের মধ্যে রাখতে হবে। এই অবস্থায় প্রতিমা বিক্রি করে খুব বেশি একটা লাভ হচ্ছে না। তিনি আরো জানান, এর উপর রয়েছে জায়গার ভাড়া এবং বৃষ্টির থাবা। বৃহস্পতিবার সকালেও বৃষ্টির জন্য বাজার জমে ওঠেনি। এদিন কপালে একরাশ চিন্তার ভাঁজ নিয়ে আকাশ পানে তাকিয়ে বললেন আনন্দ নগরের মৃৎশিল্পী মাম্পি মজুমদার।