
আইনেট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কর্মকাণ্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। আজ এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার খোয়াইয়ে দিনভর একাধিক সেবামূলক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। দুপুরে খোয়াই জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় খোয়াই জেলা কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হন বিধানসভার অধ্যক্ষ। রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহিত করেন তিনি। মানবসেবায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্বের কথাও উঠে আসে এদিনের কর্মসূচিতে। এদিনের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, অতিরিক্ত জেলা শাসক অভেনানন্দ বৈদ্য সহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এই রক্ত দান শিবিরে মোট ২০জন রক্তদান করেন।