
আইনেট প্রতিনিধিঃ আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে চালু হলো নতুন আইসিইউ এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিস ডিপার্টমেন্টের। সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হলো কর্পোরেট মানের এই পরিষেবার। সেখানে রয়েছে ১৮ টি বেড। এই নিয়ে আগরতলা সরকারি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ১৭৪ টি আধুনিক বেডের ব্যবস্থা হল রোগীদের পরিষেবা প্রদানের জন্য। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে এজিএমসির চিকিৎসা পরেষেবার মান অনেক উন্নত হলো বলেই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে একের পর এক সময়োপযোগী পদক্ষেপ নিয়ে চলেছে। শুধু জিবি হাসপাতালে নয়, রাজ্যের অন্যান্য হাসপাতালগুলিকেও উন্নত করনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এদিন তিনি দাবি করেছেন, বর্তমানে রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার ফলে রেফারের সংখ্যা ১৮ শতাংশ কমে গেছে। দূর দূরান্তের সাধারণ রোগীরা যেন জিবি হাসপাতালে এসে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা পায় সেই লক্ষেই কাজ করছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে হাসপাতালে বেড এবং আইসিইউ'র চাহিদাও বাড়ে। সেই দিকটি মাথায় রেখেই নতুন নতুন সিদ্ধান্ত এবং পরিকল্পনা নিয়ে কাজ চলছে। সোমবার যে সকল বেড বসানো হয়েছে সেগুলি কর্পোরেট সেক্টর থেকেও বহুগুণ উন্নত মানের। এরপরই তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্যপরিসেবার উন্নয়নের পাশাপাশি, মেডিকেল শিক্ষায় অনেক বেশি জোর দিয়েছে বর্তমান রাজ্য সরকার। বর্তমানে এজিএমসি'র মেডিকেল আসন প্রায় ২০০। আগামী দিনে আরো ৫০ টি বাড়ানো হবে। সেখান থেকে এমবিবিএস এবং পিজি যারা বের হবেন তাদেরকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পোস্টিং দেওয়া হবে।