
আইনেট প্রতিনিধিঃ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ১৪ বছরের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘিরে বিস্ফোরক অভিযোগে কেঁপে উঠলো গোটা এলাকা। এই ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ চূড়ান্ত তৎপরতা দেখিয়ে অভিযুক্ত'কে গ্ৰেফতার করল। থানা সূত্রে খবর, নাবালিকা ধর্ষণ কাণ্ডে তেলিয়ামুড়া থানায় ৫৪/২০২৬ নম্বরের মামলা রুজু হতেই অ্যাকশনে নামে পুলিশ। মামলায় দেওয়া হয়েছে গুরুতর ধারা - BNS 65(1) ও POCSO Act-এর 4(2)। এই মামলাতেই অভিযুক্ত সত্যম শীল'কে তার নিজ বাড়ি থেকে আটক করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত ১৯ সেপ্টেম্বর, শনিবার। ওইদিন নাবালিকার মা-বাবা কোনো এক বিশেষ কারণে বাড়িতে ছিলেন না। ফলে নাবালিকা বাড়ির বাইরে যায়, তখন অভিযুক্ত সত্যম শীল নাকি ওই নাবালিকা'কে টেনে হিঁচড়ে বাড়ির পাশের টিলা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবারের লোকজন'কে শনিবার ওই নাবালিকা কিছু না বললেও রবিবার তার শারীরিক বিভিন্ন অস্বস্তি বোধ করলে তার মা'কে সে বিষয়টি জানায়। এর পর পরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। কিশোরীর মুখ থেকেই নাকি মেলে ঘটনার ইঙ্গিত। এরপর আর দেরি না করে ২০ সেপ্টেম্বর, রবিবার পরিবার ছোটে থানায়।আটকের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।