img


কৃষ্ণনগর থেকে চুরি যাওয়া অটো উদ্ধার, গ্রেপ্তার ২


আইনেট  প্রতিনিধিঃ  গত শনিবার রাতে কৃষ্ণনগর এলাকা থেকে এক টিএনজিসিএন কর্মীর চুরি যাওয়া অটো রাজধানীর বর্ডার গোল চক্কর সংলগ্ন ইট ভাট্টা এলাকা থেকে উদ্ধার। ঘটনায় ধৃত দুই অভিযুক্ত। শনিবার রাত বারোটা থেকে একটার মধ্যে কৃষ্ণনগরের টিএনজিসি এল কার্যালয়ের সামনে থেকে এই ব্যাটারি চালিত অটো টি চুরি হয়। সাথে সাথেই অটোর মালিক গৌতম দেব বিষয়টি পশ্চিম থানা জানান। রবিবার সকালেও তিনি পশ্চিম থানায় বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ জানান ।এরপর সদর মহকুমা পুলিশ আধিকারিকের  নির্দেশে রামনগর ফাঁড়ি এবং পশ্চিম থানার পুলিশ একটি এসআইটি গঠন করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে স্মার্ট সিটির সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, অটোটি কৃষ্ণনগর থেকে আইজিএম চৌমুহনী ও প্যারাডাইস চৌমুহনী হয়ে গান্ধীঘাট এলাকা দিয়ে বেরিয়ে যায়। সোমবার সকালে পুলিশ সোর্স মারফত খবর পায় ,বর্ডার গোল চক্কর সংলগ্ন ইট ভাট্টির পেছনের দিকের নির্জন স্থানে একটি অটো রয়েছে ।অটোটিতে দুজন লোক রয়েছে ।খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অটো সহ ২ ব্যক্তিকে আটক করে পশ্চিম থানায় নিয়ে আসে। এদিন পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন এই সংবাদ জানান।