
আইনেট প্রতিনিধিঃ অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে রাজ্য সরকারের স্বাস্থ্য অধিকর্তা, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা এবং পঞ্চায়েত অধিকর্তার নিকট গণ ডেপুটেশন প্রদান করলো ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। গন ডেপুটেশন থেকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবি জানানো হয় ।সম কাজে সম বেতন প্রদান, অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের এককালীন ১০ লক্ষ টাকা করে অনুদান প্রদান করার দাবি জানানো হয়। পাশাপাশি ২০১৮ সালের ৩১ জুলাই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করনের স্থগিত করা রুলস পুনরায় চালুর দাবি জানান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের সমর্থকরা। একই গণ ডেপুটেশনে পাম্প অপারেটর সহ বিভিন্ন ক্যাজুয়াল কর্মীদের পুজো অ্যাডভান্স পুনরায় চালুর দাবি জানানো হয়।