img


মাকে মারধরের অভিযোগ, তন্ময় রায়ের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন এলাকাবাসীর


আইনেট  প্রতিনিধিঃ   বড়দেওয়ালীর এনবিআরসি এলাকার বাসিন্দা তন্ময় রায়ের বিরুদ্ধে নিজের মা-বাবাকে নিয়মিত মারধর এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় তন্ময় রায় প্রায়ই মা-বাবার উপর শারীরিকভাবে নির্যাতন চালান।   এলাকাবাসীদের দাবি, সম্প্রতি তন্ময় রায় তাঁর মাকে মারধর করলে তিনি রক্তাক্ত হন। মায়ের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে অভিযোগ।   এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেই দাবিতে সোমবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেন স্থানীয় বাসিন্দারা।  এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীরা অভিযুক্ত তন্ময় রায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও আবেদন জানান তাঁরা।