
আইনেট প্রতিনিধিঃ আগরতলা স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো জেলা স্তরের সড়ক নিরাপত্তা সচেতনতা ও সংবেদনশীলতা কর্মসূচি। পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ পরিবহন দপ্তরের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।