img


হারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নিয়ে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে ট্রাফিক সুপারের নেতৃত্বে এক বৈঠক


আইনেট  প্রতিনিধিঃ  কান পাতলেই শোনা যায় 'বাজলো আলোর বেণু'আর মাত্র ২৩ দিন বাকি ,মা আসছেন। শারদ উৎসবকে সামনে রেখে চারিদিকেই চলছে পূজো উদ্যোক্তাদের প্রস্তুতি। পাশাপাশি চলছে এই শারদ উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক উদ্যোগও। এই লক্ষ্যেই বুধবার মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নিয়ে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে ট্রাফিক সুপারের নেতৃত্বে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পৌরহিত্য করেন পশ্চিম জেলা ট্রাফিক সুপার কান্তা জাঙ্গির। বৈঠকে উপস্থিত ছিলেন মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে মহারাজগঞ্জ বাজারে যানবাহনের নিত্য সমস্যা এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বৈঠক প্রসঙ্গে পশ্চিম জেলার ট্রাফিক সুপার কান্তা জাঙ্গীর জানান, প্রায় সময় দেখা যায় মহারাজগঞ্জ বাজারে ছোট-বড় মাঝারি গাড়ি সহ বিভিন্ন যানবাহন জ্যামে আটকে থাকে । একে ট্রাফিক বিধি লঙ্ঘিত হয়। এই সমস্যার সমাধানে ব্যবসায়ী মহল এবং প্রশাসন মিলে যৌথ ভাবে উদ্যোগ গ্রহণের জন্যই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানান তিনি।