
আইনেট প্রতিনিধিঃ নেশা মুক্ত দেশ গঠন করা, ১২ বছরের দেশের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উপর আলোচনা, জল সংরক্ষণ ও পোষন মাস বিষয়ের উপর পি আই বি - র উদ্দ্যেগে গোমতী জেলা ভিত্তিক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন গোমতী জেলার জিলা সভাধিপতি দেবল দেব রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শিতল মজুমদার, ডি আই এস ই বিপ্লব ঘোষ, প্রাক্তন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দেবাশীষ লোধ, গোমতী জেলার সাইন্স সিটির ইনচার্জ অয়ন সাহা সহ পি আই বি - র কর্মকর্তা গন। আলোচনা করতে গিয়ে অতিথিরা বলেন, দেশের বর্তমান সরকারের ১২বৎসরে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। পাশাপাশি বৃষ্টির জল কি ভাবে সংরক্ষণ করা হয় এই বিষয়ে দেশের জনগনের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদ প্রতিনিধিদের প্রতিনিধিদের আহ্বান জানানো হয়। আলোচনায় তুলে ধরা হয় মাটির নিচে জল সুকিয়েযাচ্ছে।জল সংরক্ষণ করে রাখতে বৃষ্টির জলের উপর গুরুত্ব আরোপ করা হয়। দেশের সরকার ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেশামুক্ত দেশ করতে হবে।