img


ভোট প্রস্তুতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক, ২৮ সেপ্টেম্বর TTAADC ভিলেজ কমিটি নির্বাচন


আইনেট  প্রতিনিধিঃ    ত্রিপুরায় আসন্ন TTAADC ভিলেজ কমিটি নির্বাচন-২০২৬কে সামনে রেখে ভোটগ্রহণের প্রস্তুতি পর্যালোচনায় বৃহস্পতিবার উত্তর জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনার পি. কে. চক্রবর্তী এবং পুলিশের মহাপরিচালক জি. এস. রাও। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক পি. পি., মহকুমা পুলিশ আধিকারিক, রিটার্নিং অফিসারসহ প্রশাসনের একাধিক আধিকারিক।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এডিসির অধীন ৫৮৭টি ভিলেজ কমিটি, ২,৬৩৪টি নির্বাচনী এলাকা এবং ৪,৫৯৭টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য মোট ১,৫৫০টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৯,৬১,৯৭৭ জন।ঘোষিত নির্বাচনী সূচি অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ ভোটগ্রহণ এবং ৫ অক্টোবর ভোটগণনা অনুষ্ঠিত হবে।নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকর্মীদের মোতায়েন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও পুলিশ-প্রশাসনের প্রস্তুতির বিভিন্ন দিকও বৈঠকে পর্যালোচনা করা হয়।