img


রাজ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের জন্য ভিসি নিয়োগের প্রক্রিয়া চলছে- মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ  রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে প্রায়োরিটি সেক্টর ধরে স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করছে সরকার। বৃহস্পতিবার এডি নগরের নবনির্মিত আরবান পলি ক্লিনিকের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। একই অনুষ্ঠানে বিভিন্ন আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় ক্যাম্পের বাজার আরবান পলি ক্লিনিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধিয়িকা মীনা রানী সরকার, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কাছে সহজলভ্য সুলভ এবং মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরো শক্তিশালী করার ধারাবাহিক প্রয়াস চলছে। এর অঙ্গ হিসেবেই এডি নগরে আরবান পলি ক্লিনিক উদ্বোধন হয়েছে। তিনি বলেন, রাজ্যে একটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ।এর জন্য বিধানসভা এবং ক্যাবিনেটের সম্মতি নেওয়া হয়েছে ।বর্তমানে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ ভাইস চ্যান্সেলর  নির্বাচনের প্রক্রিয়া চলছে।