img


আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নেমেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।


আইনেট  প্রতিনিধিঃ    আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নেমেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলের পক্ষ থেকে নির্বাচনে মনোনীত প্রার্থীদের সমর্থনে বিভিন্ন প্রচার কর্মসূচি ও জনসংযোগ চালানো হচ্ছে।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আমবাসা নাইলাহাবাড়ি এলাকায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় । সেখানে আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার  আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

এদিনের এই জনসভাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি উল্কা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, জেলা কংগ্রেস সভাপতি জেকব রুকুম,আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রূপক ধর পুর কায়স্ত সহ অন্যান্য। জনসভাতে কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।