img


দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আগরতলায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান


আইনেট  প্রতিনিধিঃ     পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার মুক্তধারা হলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিধায়িকা মীনা রাণী সরকার, কাউন্সিলরসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দীনদয়াল উপাধ্যায়ের জীবন, কর্ম ও চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও শেষ সারিতে থাকা মানুষের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার তাঁর ‘অন্ত্যোদয়’ ভাবনা আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয়।