
আইনেট প্রতিনিধিঃ সারাদেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম সংগীতের ১৫০ বছর পূর্তি। ১৮৭৫ সালে এই কবিতা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই সংগীতকে ভারতবর্ষের স্বদেশী আন্দোলনের সমার্থক করে তুলেছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই গান তার গৌরব এবং মর্যাদা অটুট রেখে ১৫০ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছে ।রাজ্যেও চলছে বন্দেমাতরম সংগীতের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান। শুক্রবার বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থার উদ্যোগে আগরতলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী টাউনহলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি একটি ঐতিহাসিক অনুষ্ঠান। এই গান ভারত মাতার মূল মন্ত্র। আজও দেশের লক্ষ কোটি ভারতবাসীর প্রেরণা এই গান। এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। তারা সমবেতভাবে বন্দেমাতরম গানে সুর মেলায়। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরাও সমবেতভাবে ছাত্র-ছাত্রীদের সাথে এই গানে সুর মেলান।