img


রক্তের সম্পর্ক আত্মিক- মেয়র


আইনেট  প্রতিনিধিঃ    রাজযোগিনী ব্রহ্মাকুমারী কবিতাদিদির তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ উপলক্ষে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে রামনগর ৫ নম্বর রোডস্হিত ব্রহ্মাকুমারীজ রামনগর কেন্দ্র। এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,  ব্রহ্মাকুমারী  রামনগর কেন্দ্রের ইনচার্জ ব্রহ্মাকুমারী মমতা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র জীবনের শ্রেষ্ঠ মানব ধর্ম পালনের জন্য রক্তদাতাদের অভিনন্দন জানান। তিনি বলেন ,এই রক্তের বিনিময়ে একটি মুমূর্ষু মানুষ তার জীবন ফিরে পাবে। আরো তিনটি প্রাণ সাহায্য পাবে। মেয়র আরো বলেন ,রক্তদানে দাতাদেরও উপকার হয়। তিনি বলেন সবাই বলেন রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক ।কিন্তু রক্তের সম্পর্ক হল আত্মিক সম্পর্ক। রক্তদানের প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।