
আইনেট প্রতিনিধিঃ মহারাজ গঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।একই সাথে দুস্থদের মধ্যে বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজনে করা হয়। মূলত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি র জন্মদিন কে সামনে রেখে আয়োজিত সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে এই উদ্যোগের আয়োজন করে সংগঠনটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তাদের সাথে কথা বলে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন তিনি মেয়র এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন মানব সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা। এর চেয়ে বড় কিছু হতে পারে না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৭ অক্টোবর সাংবিধানিক কাজে ২৫ বছর পূর্তি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই লক্ষ্যকে সামনে রেখে বিজেপি দলের পক্ষ থেকে এক মাস ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে সেবা সংকল্প অভিযান। এই অভিযানের অঙ্গ হিসেবে মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই ধরনের মহৎ উদ্যোগের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দল এবং সরকার ছাড়াও সামাজিক সংগঠনগুলিও এই কাজে এগিয়ে আসছে। সামাজিক সংগঠনগুলোর এই কাজে এগিয়ে আসার মধ্যে এক ধরনের সামাজিক পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানান তিনি। এর জন্য সামাজিক সংস্থাগুলোকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।