img


বকাফার ব্লকের ১৪ ভিলেজে ভোটগ্রহণ, বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন।


আইনেট  প্রতিনিধিঃ     উৎসবের আমেজে নির্ধারিত সময় সকাল ৭টা থেকেই শুরু হলো বকাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ পর্ব। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের মধ্যে ভোটদানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।সকালে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। তিনি স্ত্রী ও মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে এসে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।অন্যদিকে, দেবিপুর ভিলেজের ৩ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন এমডিসি কেনারাম রিয়াং। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় দক্ষিণ জোনাল জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংকেও।

 ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন বুথে বিজেপি ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যেও সৌজন্যের ছবি ধরা পড়ে। কোথাও কোথাও দুই দলের কর্মী-সমর্থকদের একে অপরের সঙ্গে কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভোটের দিনে পারস্পরিক সৌজন্যের এই ছবি বিশেষভাবে নজর কাড়ে।